চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যাকবলিত অঞ্চলে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (এ্যাব)চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায়, উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন এ্যাব,চট্টগ্রাম বিভাগের সাবেক প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুব আলম,আইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সা: সম্পাদক
প্রকৌশলী খান মোহাম্মদ আমিনুর রহমান,চুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম
এ্যাব, চট্টগ্রাম বিভাগের সিনিয়র সদস্য প্রকৌশলী রাশেদ আলম,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন, এ্যাব এর সিনিয়র সদস্য
প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী আবুল বাশার, প্রকৌশলী ইমাদুল হক, প্রকৌশলী মাসুদ, প্রকৌশলী ইমরান খান, প্রকৌশলী সজীব বড়ুয়া,প্রকৌশলী ফখরুল ইসলাম পাটোয়ারী,প্রকৌশলী এস এ গনি প্রকৌশলী নাহিদুল ইসলাম, প্রকৌশলী শাহীন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এ্যাব,চট্টগ্রাম বিভাগের সাবেক প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, দেশের এই দূর্যোগ মূহুর্তে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা যেমন বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি,টিক তেমনিভাবে দেশের বিত্তবান মানুষ ও সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে ও আত্মমানবতার সেবায় এগিয়ে আসা জরুরি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮