তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওসি-ইউপি সদস্য দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের তেইল্লাকাটা গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর ও নগরীর কোতোয়ালি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ও বরইতলি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য খালেদা বেগম দম্পতির বাড়িতে রোববার (২৯ জানুয়ারি) রাতে এই চুরির ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ চোরের দল।
বাড়ির মালিক ও বরইতলি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য খালেদা বেগম জানান, মাগরিবের সময় বাড়ির সমস্ত দরজা-জানালা বন্ধ করে, বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দিয়ে তিনি পাশের গ্রামে একটি শালিস বৈঠকে যান। বৈঠক শেষে এশা'র সময় তিনি ফিরে দেখেন বাড়ির সব তালা ভাঙ্গা। চোরের দল ৮-১০ টি তালা ভেঙে টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
ঘটনার সংবাদ পেয়ে চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ তফিকুল আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮