নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে গভীর রাতে কাকারা সাবের সওদাগরের দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কে বা কারা অ'পহরণ করে নিয়ে যায়।
অ'পহরণের ৪ ঘন্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে জিসানকে মৃ'ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
পরিবারের দাবি জিসানকে অ'পহরণ পরবর্তী চকরিয়া পৌরসভার সবুজবাগ কবির টাওয়ারে নিয়ে হ'ত্যা করে। পরে ম'রদেহ মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮