ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
ব্রাজিলের বেলেমে CoP30 চলাকালে তারা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান— জলবায়ু সংকট মোকাবেলায় ন্যায্যতা, জবাবদিহিতা ও বাস্তব পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
ব্রাইট বাংলাদেশ ফোরাম, অ্যাকশনএইড বাংলাদেশ ও চট্টগ্রাম অ্যাক্টিভিস্টারদের উদ্যোগে শুক্রবার সকালে প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে তরুণরা রঙিন ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি তারা ‘ন্যায্য রূপান্তর’ নিশ্চিত করতে CoP30–কে একটি সিদ্ধান্তমূলক সম্মেলন হওয়ার আহ্বান জানান।
তরুণরা বলেন, “এইবার জলবায়ু আলোচনা ব্যর্থ হতে দেওয়া যাবে না; শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে যেতে হবে।” তাদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা আজকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। মিছিলে #JustTransitionNow, #FundOurFuture, #StopFossilFuel, #ClimateJusticeNow সহ বিভিন্ন হ্যাশট্যাগ প্রদর্শন করা হয়।
জলবায়ু কর্মী জাবির বিন সোলায়মান বলেন, “ন্যায্য রূপান্তর কর্মসূচির মাধ্যমে সবুজ কর্মসংস্থান ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে— তরুণ নেতৃত্বই টেকসই সমাধানের পথ তৈরি করতে পারে।”
যুব সদস্য আব্দুল আজিজ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিদিনই স্পষ্ট— টেকসই ভবিষ্যতের চাবিকাঠি তরুণদের হাতেই।”
ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রজেক্ট অফিসার জানান, CoP30–এর প্রাক্কালে তরুণদের এই আন্দোলন টেকসই উন্নয়নে ন্যায্য রূপান্তরের পথ দেখাচ্ছে।
অ্যাকশনএইড বাংলাদেশের ইনস্পিরেটর নিধী চাকমা বলেন, “তরুণদের কণ্ঠস্বরই জলবায়ু ন্যায়বিচারের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”
“Fund Our Future” ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাকশনএইড বাংলাদেশ ও ব্রাইট বাংলাদেশ ফোরাম প্রতি বছর সারাদেশের তরুণদের সংগঠিত করে জীবাশ্ম জ্বালানিভিত্তিক ব্যবসা বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি তুলে ধরে। তাদের বিশ্বাস— তরুণদের ধারাবাহিক নেতৃত্বই একদিন জলবায়ু ন্যায়বিচারের নতুন অধ্যায় সূচনা করবে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮