প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৯:৩৬ এ.এম

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
গ্রাফিতি তুমি
সেই আদি কালে গুহার দেয়ালে দেয়ালে আঁকা চিত্রকলা
হৃদয়ের সমস্ত অনুভূতি, রঙ তুলির ক্যানভাসে ফুটিয়ে তোলা।
গ্রাফিতি তুমি
কাজী নজরুলের- চির উন্নত মম শির-
নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দেয়া আবু সাঈদ মহাবীর।
গ্রাফিতি তুমি
পানি লাগবে পানি রণক্ষেত্রে মুগ্ধ
বাংলা বসন্ত যেন ইয়ারমুকের যুদ্ধ।
গ্রাফিতি তুমি
আমরা নাগরিক, আমরাই প্রকৃতি
আমরাই উন্নয়ন, আমরাই প্রগতি
গ্রাফিতি তুমি
দেশটাকে ভালোবেসে বুকের ভেতর আগলে রাখা
চাওয়া কেবল- শিক্ষা, মেধা, স্বাধীনতা।
গ্রাফিতি তুমি
যতোবার হত্যা করো, জন্মাবো ততোবার
একটা মারলে দশটা হয়ে ফিরবো বারংবার।
গ্রাফিতি তুমি
"কারার ঐ লৌহকপাট,ভেঙ্গে ফেল কররে লোপাট"
পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করে দিল্লির বুকে পদাঘাত।
গ্রাফিতি তুমি
যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ
যদি তুমি এগিয়ে যাও,তবে তুমিই বাংলাদেশ।
গ্রাফিতি তুমি
আমার বিচার করো তুমি, তোমার বিচার করবে কে
আইন মানে না যে, দেশদ্রোহী সে।
গ্রাফিতি তুমি
বৈষম্যের বিরুদ্ধে গর্জে ওঠা বিপ্লবী ছাত্র সমাজ
৩৬ জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস।
গ্রাফিতি তুমি
দেয়ালে যখন ঠেকলো পিঠ,লড়াই তখন সুনিশ্চিত
প্রতিবাদের তুফান এবার ফ্যাসিজমের ভাঙবে ভিত।
গ্রাফিতি তুমি
দিনে নাটক, রাতে আটক কাহিনির রূপায়ণ
নতুন দিনের নতুন সূর্যে আলোকিত গগন
গ্রাফিতি তুমি
'হামার ছেলেক মারলো কেনে? সন্তানহারা পিতার হাহাকার
দেশ আমার,আমি দেশের, চাই ন্যায্য অধিকার।
গ্রাফিতি তুমি
ভীবৎস গণহত্যার পর, মেট্রো রেলের জন্য মায়া কান্না
বুকের তাজা রক্তের স্রোতে বয়ে আনা বিপ্লব বন্যা
গ্রাফিতি তুমি
উন্নয়নের ঢাকের নিচে চাপা পড়া লাখো মানুষের ক্রন্দন ধ্বনি
বাকরুদ্ধ জনতার অসহায় কাতরানি।
গ্রাফিতি তুমি
'আমারে যাইতে দেন না,বাসায় আমার একটা ছোট বোন আছে' বলে নিপীড়িত শিক্ষার্থীর আকুতি
হায়েনার তান্ডবে মেধাবী আবরারের জীবনের ইতি।
গ্রাফিতি তুমি
ইয়ামিনের ছুঁড়ে ফেলা লাশ,রক্তাক্ত জামা,
খুনি হাসিনার আমলনামা।।
গ্রাফিতি তুমি
নারী থেকে নারীতে দ্রোহের আগুন ছড়িয়ে পড়া
হাতে হাত রেখে অযুথ কন্ঠে মুক্তির গান ধরা।
গ্রাফিতি তুমি
শোন মহাজন, আমরা বহুজন
বস্তাপচা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ার পণ
গ্রাফিতি তুমি
ফ্যাসিস্টের দম্ভোক্তি - " শেখ হাসিনা পালায় না"
আমাদের পরিস্কার বার্তা- " দেশটা কারো বাবার না।"
গ্রাফিতি তুমি
একটা মরে, একটাই যায়, বাকীরা সরে না এক চুল
মরতে মরতে ভুলে গছি মৃত্যুর ভয়, বুলেট এখন শেফালী, মালতী, মাধবী, বকুল।
গ্রাফিতি তুমি
ভয়ের দেয়াল ভেঙে ফ্যাসিস্টের চোখে চোখ রাখা
আমার ভাইেদের মারলে কেন? কি অপরাধ করেছে ওরা?
গ্রাফিতি তুমি
দেয়ালে, দেয়ালে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা পাওয়া না পাওয়ার উপজীব্য
নতুন এক বাংলাদেশের গল্প, প্রতিবাদ কাব্য।