
চঞ্চল,
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌতুক নিরোধ আইনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৩।
বৃহস্পতিবার -১০ জুলাই- সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে মো. কামরুজ্জামান কামরুল শেখ ওরফে কাকন -২৫- নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার -১১ জুলাই- সকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক –মিডিয়া-বিপ্লব কুমার গোস্বামীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে উপজেলার ৭ নম্বর তালুককানুপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামরুজ্জামান ওই এলাকার মো. আমিনুল ওরফে রশিদুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, কামরুজ্জামান ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের একটি মামলায় -সিআর মামলা নং-৩৮৯/২০১৮- এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮