প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ১২:৫৫ পি.এম
গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীপুরে আটক।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনকে মঙ্গলবার গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে। পরে তাকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক বাবুল হোসেন মাগুরা জেলা সদর এলাকার আতাউর রহমানের পুত্র। তিনি আশুলিয়ার ভাদাইল গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন।
জানাযায় পোশাক শ্রমিকদের ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টসশ্রমিক আন্দোলনের অন্যতম নেতা ও গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ। গতকাল গাজীপুরের কোনাবাড়িতে সাম্প্রতিক আন্দোলনে নিহত শ্রমিক পরিবার ও স্বজনদের সাথে এবং গাজীপুরের কর্মীদের সাথে দেখা করার উদ্দেশে তিনি আশুলিয়া অঞ্চল থেকে গাজীপুরে গিয়েছিলেন। তারপর রাত সাড়ে ৭টার দিকে সর্বশেষ ফোন আলাপে বলেছিলেন, তিনি একটি বাসে উঠেছেন। তারপর থেকে তার পরিবার এবং সংগঠন কারও সাথে আর যোগাযোগ হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান তাকে গোয়েন্দা পুলিশ গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আটক করে রাত ১০টার দিকে তাদের কাছে হস্তান্তর করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২