নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর কদমতলী থানার ৬১ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কার কার্যক্রম চালাচ্ছেন সাবেক কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যান ঝুম্মুন সাহেব। দীর্ঘ ৩৭ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে কাউন্সিলর হিসেবেও এলাকায় সক্রিয় রয়েছেন তিনি।
এলাকাবাসীর দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করছেন ঝুম্মুন সাহেব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন বলে জানান স্থানীয়রা।
ঝুম্মুন সাহেব বলেন,,
“আমার গায়ের চামড়া দিয়ে জুতা তৈরি করে দিলেও এই এলাকার মানুষের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। মানুষ সবসময় আমাকে ভালোবেসেছে, সম্মান দিয়েছে।”
তিনি আরো বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনেও জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাউন্সিলর হিসেবে আবারও নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করছেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, মাদক ও চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে অতীতের মতো এখনও সোচ্চার রয়েছেন ঝুম্মুন সাহেব। এ বিষয়ে তার জিরো টলারেন্স নীতি বরাবরের মতোই অব্যাহত রয়েছে।
জনদুর্ভোগ নিরসনে মাঠে থেকে কাজ করায় এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮