
অরবিন্দ রায়,
গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। কালিয়াকৈর উপজেলা বোয়ালী ইউনিয়ন ফকির মার্কেট এলাকায় রোববার বিকেলে বোয়ালী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বোয়ালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সফিকুল রহমান মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান (এমপি) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম , কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসনাত মোঃ রায়হান,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান, বোয়ালী ইউনিয়ন বিএনপির কৃষকদলের সভাপতি আলাল উদ্দিন সরকার, কালিয়াকৈর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এ্যাড. আতিকুর রহমান সহ উপজেলা ও পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























