প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৪, ৪:৪০ পি.এম
গাজীপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা- সভাপতি টিটু- সম্পাদক- রিপন।।

মো.ইমরান হোসেন
ষ্টাফ রিপোর্টার।।
গাজীপুর প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচিত কমিটিতে দৈনিক জনকন্ঠ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টিটু সভাপতি এবং দৈনিক যুগান্তর পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামছুল হক রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার -১২ আগষ্ট -দুপুরে প্রধান নির্বাচন কমিশনার মো. বেলাল হোসেন আনুষ্ঠানিকভাবে ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতিঃ দেলোয়ার হোসেন -দৈনিক দিনকাল- সহ-সভাপতিঃ মো.রেজাউল বারী বাবুল -দৈনিক সংগ্রাম- দৈনিক বর্তমান- যুগ্ম সম্পাদকঃ হাসমত আলী -প্রতিদিনের সংবাদ- সাংগঠনিক সম্পাদকঃ কামাল হোসেন বাবুল -দৈনিক মুক্ত বলাকা- কোষাধ্যক্ষঃ মিলটন খন্দকার (সময়ের আলো- প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ আবুল হাসান -কালবেলা- দপ্তর সম্পাদক- হাসিব খান -ডেইলি ফাইনান্সিয়াল পোস্ট- ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদকঃ আব্দুল গাফফার -দৈনিক ঢাকার ডাক- ঢাকা টাইমস- নির্বাহী সদস্য-১- মো.খায়রুল ইসলাম -বাংলাদেশ প্রতিদিন ও বৈশাখী টেলিভিশন- ২- মো: আলমগীর হোসেন -দৈনিক মুক্ত বলাকা- ৩- মো. আমিনুল ইসলাম -দেশ রূপান্তর- ৪- মো: রুহুল আমিন সজীব (দৈনিক খবর- ৫ -মো: মনিরুজ্জামান -সাপ্তাহিক ভাওয়াল -৬- মো: দেলোয়ার হোসেন -দৈনিক ইনকিলাব- ও - ৭- মো: জহিরুল ইসলাম -দৈনিক আমাদের কন্ঠ- । প্রধান নির্বাচন কমিশনার মো. বেলাল হোসেন জানান- গত ১৪ জুলাই -রোববার- গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪৫জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন পত্র বাছাই ও প্রত্যাহার শেষে ওই ১৭ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২