প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৪, ৪:৫০ এ.এম
গাজীপুর জেলা প্রশাসকের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার পরিদর্শন।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার ।।
গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার পরিদর্শন করেন।
সোমবার-১৫ জানুয়ারি-গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার পরিদর্শনকালে তিনি বিভিন্ন কারাবন্দীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও তিনি কারাগারের ক্যান্টিন, বিউটি পার্লার, লাইব্রেরি, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়াও জেলা প্রশাসক মহোদয় কেন্দ্রীয় মহিলা কারাগারের কারাবন্দীদের ছোট ছোট সন্তানদের শিক্ষার জন্য স্থাপিত পাঠশালা ও খেলার মাঠ সহ চিকিৎসাকেন্দ্র পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। কারাবন্দীদের খাবারসহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২