মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকা থেকে ৬ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত শাহানাজ (৪০) বরিশাল জেলার গৌরনদী থানার ধুরিয়াইল গ্রামের মৃত হানিফ মিয়ার মেয়ে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার বছিলা এলাকায় বসবাস করেন।
র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম সোমবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ৯টা ৫০মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার নলজানী এলাকায় জয়দেবপুর-গাজীপুর চৌরাস্তা সড়কে অভিযান পরিচালনা করে শাহানাজকে গ্রেফতার করা হয়।
এসময় ওই নারীর দখলে থাকা কাটুনের ভিতর ৭টি ঔষধের কৌটার মধ্যে ৬ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানান, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম-কক্সবাজার সহ বিভিন্ন এলাকা হতে কম দামে বিভিন্ন মাধ্যমে কৌশলে ক্রয় করে এনে গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় বেশি দামে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮