মো.ইমরান হোসেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরে ৬ আসনের মধ্যে ৪ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। ধানের শীষের কান্ডারী ও বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন যথাক্রমে ঃ
গাজীপুর --২ : এম মনজুরুল করিম রনি। নির্বাচনী এলাকা গাজীপুর সিটি কর্পোরেশনের :১,২,৩,৪,৫,৬ এবং ১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯,২০,২১,২২,২৩,২৪,২৫,২৬,২৭,২৮,২৯,৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড।
গাজীপুর --৩ : অধ্যাপক ডাঃ এস,এম রফিকুল ইসলাম বাচ্চু। নির্বাচনী এলাকা:
শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড়, পিরুজালী ইউনিয়ন ও গাজীপুর সেনানিবাস এলাকা।
গাজীপুর --৪ : শাহ রিয়াজুল হান্নান। নির্বাচনী এলাকা : কাপাসিয়া উপজেলা।
গাজীপুর --৫ : ফজলুল হক মিলন । নির্বাচনী এলাকা : কালিগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি -৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড।
গাজীপুর-- ১ এবং গাজীপুর-- ৬ আসনের দলীয় প্রার্থীর নাম পরবর্তী সময় ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানায় ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮