প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ৪:২০ এ.এম
গাজীপুরে ২টি কাভার্ডভ্যানে আগুন।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায় , ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর সালনা এলাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গুড উইল ক্যারিয়ার নামে দু'টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩-৪টি মোটরসাইকেলে ৭-৮ জন লোক প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গতিরোধ করে। পরবর্তীতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ৭টার দিকে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২