প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৩, ৬:৪০ পি.এম
গাজীপুরে সেপটি টেংকিতে পরে ২ শ্রমিক নিহত।।

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর র্পূব পাড়া এলাকায় বুধবার বিকেলে সামছুল হকের নির্মাণাধীন ভবনের সেপটি টেংকির ছাদের সাটারিং খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন । এ ঘটনায় আরেক নির্মাণ শ্রমিককে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে ভর্তি করেছেন । নিহতরা হলেন কুড়িগ্রামের বদরগঞ্জ উপজেলার মোস্তাকপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে শাহিন আলম(২৭) ও একই জেলার রাজার হাট উপজেলার নাজিম খান গ্রামের মাহবুব রহমান(৩২) । অপর আহত ব্যক্তি হলেন মহসিন মিয়া (৩৫) । তারা সবাই সফিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে রাজ মিস্ত্রির কাজ করতেন।
জানাযায়, উপজেলার সফিপুর র্পূবপাড়ার আয়নাল হোসেনের বহুতল ভবনের কাজ চলছিলো ।বুধবার বিকেলে ওই ভবনের নির্মাণাধীন সেপটি টেংকির মালামাল খুলতে গিয়ে ঐ তিন ব্যক্তি ভিতরে নামলে মালামাল খুলতে গিয়ে শ্বাষরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় । অপর আরেক শ্রমিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয় ।
এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইসতিয়াক কবির রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে । অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২