প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৩, ৩:৪৭ এ.এম
গাজীপুরে সেপটিক ট্যাংকীতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংকী পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।বুধবার বিকেল ৪টার দিকে পৌরসভার মণ্ডলবাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোখলেছুর রহমান -৪৫-নেত্রকোনা সদর থানার দিঘজান গ্রামের সোনা মিয়ার পুত্র মাসুম হোসেন -২৪-ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার জয়নাল আবেদিনের পুত্র।
জানাযায়, উপজেলার চৌকিদার ভিটায় আবু সাঈদের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ চলছে। দুই মাস আগে ওই বাড়িতে একটি সেপটিক ট্যাংকী নির্মাণ করা হয়। নির্মাণ করা সেপটিক ট্যাংকের ভেতরে বাঁশ ও কাঠ খুলতে বুধবার সকালে মোখলেছুর রহমান ও মাসুম হোসেন ভেতরে নামেন। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পাশের অপর একটি বাড়িতে কাজ করা তাদের সহকর্মী মোখলেসুর রহমানের মোবাইলফোনে কল দিয়ে তা বন্ধ পায়। পরে সহকর্মী রুহুল আমিন ঘটনাস্থলে এসে ট্যাংকীর পানিতে তাদের ভাসতে দেখে পুলিশে খবর দেন। শ্রীপুর থানার পরিদর্শক -তদন্ত- শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকী ভেতর থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২