মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুর জেলার সামাজিক -সম্প্রীতি কমিটির প্রথম সভা জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে বুধবারে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. জামিল আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আব্দুল হান্নান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ
কমিশনার মো. জাকির হোসেন,, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা
কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী, স্থানীয় মসজিদসমূহের ৩ জন সম্মানিত ইমাম, স্থানীয় মন্দির ও গীর্জার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, নারী প্রতিনিধিবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮