প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৮:৫৩ এ.এম
গাজীপুরে সংরক্ষিত নারী আসনের এমপি পদে ৬ নেত্রীর জোর প্রতিযোগিতা।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার জন্য গাজীপুরে ৬ নারী নেত্রী জোর চেষ্টা অব্যাহত রয়েছে। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নারী নেত্রীরা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন। মনোনয়নপ্রত্যাশীদের যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- জাহানারা বেগম, তাসলিমা রহমান লাভলী, শর্মিলী দাস মিলি, শামসুন্নাহার ভূঁইয়া, রীনা পারভীন ও মেহের আফরোজ চুমকি।
সংরক্ষিত নারী আসনের এমপি পদের জন্য গাজীপুর জেলায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, জাহানারা বেগম কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক, তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। তিনি এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাসলিমা রহমান লাভলি জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক, বাড়ি গাজীপুরের কালীগঞ্জ। তিনি এর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শর্মিলী দাস মিলি গাজীপুর যুব মহিলা লীগের আহ্বায়ক, বাড়ি গাজীপুরের কালীগঞ্জ। তিনি এর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শামসুন্নাহার ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৩ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রীনা পারভীন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়া গাজীপুর-৫ আসনের সাবেক এমপি মেহের আফরোজ চুমকিও সংরক্ষিত আসনের সদস্য সদস্য হওয়ার জন্য লবিং চালিয়ে যাচ্ছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।
স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলছেন সংরক্ষিত মহিলা আসনে এমপি হওয়ার দৌড়ে যাদের নাম শোনা যাচ্ছে তারা সকলেই আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। ছাত্রাবস্থা থেকেই দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রায় সবাই সংরক্ষিত আসনে এমপি হওয়ার যোগ্যতা রাখেন। সবকিছু বিবেচনা করে দল যাকে যোগ্য মনে করে তাকেই এমপি হিসাবে সিলেক্ট করবে।
আওয়ামীলীগের দলীয় সূত্রে জানাযায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটা থেকে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত আবেদন পত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২