প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ৪:৫৯ এ.এম
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত আরেক শ্রমিকের মৃত্যু।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেক শ্রমিক মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে মো. জালাল উদ্দিন (৪০) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত জালাল উদ্দিন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বামহাটি গ্রামের চান মিয়ার পুত্র। সে জরুন এলাকার ইসলাম গ্রুপের সুইং সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন। জালাল উদ্দিন সপরিবারে গাজীপুরের জরুন এলাকার ফজল মোল্লার বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন।
জানাযায়, গত বুধবার গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকায় ইসলাম গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটলে ছুড়তে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। ওই ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান আঞ্জুয়ারা খাতুন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। একই ঘটনায় আহত জালাল উদ্দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক)
পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২