প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৭:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২২, ৭:৫৪ পি.এম
গাজীপুরে র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে আভিযানিক মহড়া অনুষ্ঠিত
![]()
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরের পোড়াবাড়ি র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে আভিযানিক মহড়া-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই, ১১ টায় উক্ত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক, আরসিডিএস, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম, ডিজি র্যাব ফোর্সেস। মহড়ায় সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানাযায়, পোড়াবাড়ি র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে আভিযানিক মহড়া -২০২২ অনুষ্ঠিত হয়। মহড়া শেষে পুলিশ কমিশনার মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ডিজি র্যাব ফোর্সেস এর সাথে একান্ত আলাপচারিতায় মিলিত হন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পুলিশ কমিশনার কর্তৃক গৃহীত রোড ডিসিপ্লিন আনায়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং একে টেকসই করার আহবান জানিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার প্রধান অতিথিকে চলমান অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, র্যাব ফোর্সেস এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২