প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৮:৪০ পি.এম
গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

উৎপল রক্ষিত,
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে অঞ্চল-৪ গাজীপুর সিটি কর্পোরেশন ২৯ নং ওয়ার্ডে ছোট দেওড়া এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার গাজীপুর সিটি কর্পোরেশন ২৯ নং ওযার্ড ছোট দেওড়া প্রাথমিক স্কুল ও উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন ও গাজীপুর সিটি সাবেক কাউন্সিলর এর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক মো: শওকত হোসেন সরকার।
তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী রেখে যেতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন সড়কে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ২৯ নং ওযার্ডের সাবেক কাউন্সিলর মো: খায়রুল আলম বিএসসি, ২৯ নং ওযার্ডে বিএনপির সভাপতি ড.মতিজুল হক,সাধারণ সম্পাদক শাকিল আহাম্মেদ রুবেল, ছোট দেওড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লতিফুর রহমান, ছোট দেওড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম হোসেন সেন্টুসহ থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২