প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৩, ১:৩২ পি.এম
গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা.বাচ্চু গ্রেফতার।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাবের উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে (৫৭) গ্রেফতার করেছে র্যাব-১। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশ ও মিছিল শেষে শ্রীপুরে যাওয়ার পথে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পৌঁছালে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। ডা. রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মো. শামসুদ্দিনের পুত্র।
গাজীপুরের পোড়াবাড়ী র্যাব—১
স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে শ্রীপুর থানায় দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ২টায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২