প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৬:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ১০:৪৫ পি.এম
গাজীপুরে প্রেমিকার আত্মহত্যার দুদিন পর প্রেমিক যুবকের আত্মহত্যা
![]()
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের পুবাইলে প্রেমিকার আত্মহত্যার দুদিন পর ওড়না দিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ প্রেমিক। বুধবার ভোর ৪টায় পুবাইল হারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম ফাহিম হোসেন শান্ত (২২) তিনি হারবাইদ এলাকার মো. খলিলুর রহমানের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
গলায় ফাঁস নেওয়া তরুণীর নাম তাসমিম। তিনি স্থানীয় একটি কলেজের ছাত্রী ছিলেন।
পূবাইল থানা পুলিশ সূত্রে জানাযায়, পুবাইলের হারবাইদ এলাকার আমিনুল ইসলাম বুলবুলের মেয়ে তাসমিম তাহসিন আলিফের সঙ্গে একই এলাকার খলিলুর রহমানের ছেলে শান্তর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার তাসমিম নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তার দুদিন পর বুধবার প্রেমিক যুবক শান্ত আত্মহত্যা করেন। শান্তর বাবা খলিলুর রহমান বলেন, ‘তাসমিম আত্মহত্যা করার পর থেকেই শান্ত অন্যরকম হয়ে যায়। সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। আমরা এ দুদিন তাকে আমাদের নজরে রেখেছি। ভোরে ফজরের নামাজ পড়ার সুযোগে শান্ত ঘর থেকে বাইরে যায়। সকালে বাড়ির দক্ষিণ পাশে পেয়ারা গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
ওসি মো. মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২