প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ১০:২৪ এ.এম
গাজীপুরে পৃথক স্থানে দুটি বাস পিকআপ ও রেললাইনে আগুন দেয়।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈর শ্রীপুর ও জেলা সদর এলাকায় পৃথক স্থানে বাস মিনিবাস, পিকআপ ও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহাসড়কের দাঁড় করিয়ে রাখা তাকওয়া পরিবহন নামে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গাজীপুরের শ্রীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাসচালক মো. মাসুম জানান, সারাদিন যাত্রী পরিবহন করে রাতে ময়মনসিংহের ভালুকা থেকে জৈনাবাজার আসি। বাসটিতে কোনো যাত্রী না থাকায় জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর দাঁড় করিয়ে সহকারীকে নিয়ে পাশের হোটেলে ভাত খেতে যাই। এক পর্যায়ে বাসটিতে আগুন জ্বলতে দেখে ছুটে আসি। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো.মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে বুধবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি পিকআপে (ঢাকা মেট্রো-ঠ-১১-৩৮৯৮) আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও পিকআপে থাকা ফয়েল পেপার পুড়ে গেছে। এসময় আহত হন পিকআপচালক আব্দুল বারেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সেইসাথে গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন জানান, রাত পৌনে ৮টার দিকে ভুরুলিয়া রেললাইনে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সেটি নিয়ন্ত্রণে আনা হয়। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান আশপাশ থেকে ময়লা আবর্জনা এনে রেল সেতুর ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা নিভিয়ে ফেলে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২