প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৩:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ১০:৪০ এ.এম
গাজীপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার ।।
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা থেকে ফ্যানের সঙ্গে ঝুলস্ত এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয় টায় এ ঘটনা ঘটে । নিহত পুলিশ সদস্য মিল্টন কুন্ডু নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের সুজিত চন্দ্র কুন্ডুর ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মিল্টন কুন্ডু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানা থেকে টঙ্গী পশ্চিম থানায় কিছুদিন পূর্বে যোগদান করেন । তিনি পশ্চিম থানা ভবনের ৬ষ্ঠ তলায় বসবাস করতেন। থানার ষষ্ঠ তলায় নিজ রুমের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। রাত ১০টার দিকে ফ্যানে ঝুলন্ত মিলটনের মরদেহ নামিয়ে আনা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ কর্মকর্তা মিলটন কুন্ডুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২