প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৩, ১২:৫৯ পি.এম
গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের টানা সপ্তম দিনের আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আহত এক যুবককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন। সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম রাসেল মিয়া (২৬), ঝালকাঠি জেলার সদর উপজেলার আব্দুল হান্নানের পুত্র। তিনি গাজীপুরের স্থানীয় একটি পোশাক তৈরি কারখানার ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায় , গত সোমবার কালিয়াকৈরের মৌচাক ও তেলিচালা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন। এরপর তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার কারখানার শ্রমিকরা এই আন্দোলনের সাথে একমত পোশন করে বিক্ষোভ শুরু করেন। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, কাশিমপুর, নাওজোড়, ভোগড়া, বাসন সড়ক, মালেকের বাড়ি, রওশন সড়ক ও চান্দানা চৌরাস্তা এলাকায়।
সপ্তম দিনের মতো আজ সোমবার সকালে গাজীপুর মহানগরীর নাওজোড়, নলজানী, ও মালেকেরবাড়ি এলাকা থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি ও নলজানি এলাকা থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু করেন। এসময়ে শ্রমিকরা বাসনসড়ক এলাকায় ১৫-১৬টি যানবাহন ভাঙচুর করে এবং পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময়ে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুরের তায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।
আন্দোলনে শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করে তারা। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন আমরা শুনেছি আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২