প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৩, ১০:৪২ এ.এম
গাজীপুরে পুলিশের টহলগাড়ি উল্টে কনস্টেবল নিহত আহত-২।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় শনিবার ভোরে টহল পুলিশের পিকআপ ভ্যান উল্টে এক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।
নিহত পুলিশ সদস্য হলেন, কনস্টেবল বিতান বড়ুয়া। আহতরা হলেন, এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।
পুলিশ সূত্রে জানাযায়, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় শনিবার ভোরে পৌনে চারটার দিকে দুর্ঘটনা ঘটে। রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কন্সটেবল বিতান বড়ুয়া ও কন্সটেবল মো. আক্কাস উদ্দিন। ভোর পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাতনামা লরি ডিউটিতে থাকা পুলিশবহনকারী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোছাব্বির, কন্সটেবল বিতান বড়ুয়া ও কন্সটেবল মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কন্সটেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।
মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,ঘাতক লড়ি ও চালককে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২