প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৩, ৫:২৪ এ.এম
গাজীপুরে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বরমী ইউনিয়নের রিফজিপাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃতরা হলো- রিফজিপাড়ার আল-আমিনের দুই শিশু ছেলে তামিম হোসেন -৭-ও ইসমাইল হোসেন-৪-।
নিহতদের স্বজন ও এলাকাবাসী জানান উপজেলার বরমী ইউনিয়নের রিফজিপাড়ায় দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল তামিম ও ইসমাইল। খেলার এক পর্যায়ে ইসমাইল পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। এসময় তামিম তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে তামিমও পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর এক শিশু ইসমাইলের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ইসমাইলকে মৃত অবস্থায় উদ্ধার করে। এসময় নিখোঁজ ছিল তামিম। বিকেল সাড়ে ৩টার দিকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তামিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় পাশাপাশি দুটি অবুঝ শিশুর মৃতদেহ শোয়ানোর দৃশ্য দেখে শিশুর মাতা-পিতা ও আত্মীয়-স্বজনের বুকফাটা কান্না ও চিৎকারে আকাশ যেন ভারি হয়ে উঠে। শোকাহত পরিবারের কান্নার দৃশ্য দেখে উপস্থিতি এলাকাবাসী তখন বুকচাপা চোখের পানি কেউ থামাতে পারেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২