প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৪, ১০:২৪ এ.এম
গাজীপুরে নৌকা-ট্রাক সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ৮।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুর-২ আসনে নৌকা ও ট্রাক প্রতীক সমর্থনকারীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। রোববার বিকেল সাড় ৪টার দিকে টঙ্গীর মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে উভয় পক্ষে এখনো উত্তেজনা বিরাজ করছে।
জানাযায় , রোববার বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকার সান্দারপাড়ায় স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনের ট্রাক প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জাহিদ আহসান রাসেলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- মো. ফারুক -৩৮- লাল মিয়া -৩২- শ্যামল -২৩- পলাশ -১৮- সাহিদা বেগম -৬২- শবনব আক্তার -৩৭- টিয়া মিয়া -২০- নূপুর -২৭-।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২