প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ৪:৪৫ পি.এম
গাজীপুরে দুর্ধর্ষ ডাকাতি হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব মধ্যপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আজাদ হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার ভোর রাতে ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব মধ্যপাড়া গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী আজাদ হোসেনের বাড়ির ঘরের দড়জা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় মুখোশ পরিহিত ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে।
এক পর্যায়ে গৃহে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম ডাকাতআতঙ্ক বিরাজ করছে। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২