মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় দুটি ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চার ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আ. হামিদ জানান, আজ বুধবার ভোর ৪টার দিকে কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রথমে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত। স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি, ডিবিএল ফায়ার সার্ভিসের একটি, কাশিমপুরের একটিসহ পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি ঝুটের গুদামের সমস্ত মালামাল পুড়ে গেছে।
আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮