প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ৯:৪৩ এ.এম
গাজীপুরে দুই বাংলার শিক্ষক কবি ও সাহিত্যিকদের মিলনমেলা।।

মোঃ.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে এপার বাংলা এবং ওপার বাংলার ব্যবসায়ী শিক্ষক সাংবাদিক কবি ও সাহিত্যিকদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১ ডিসেম্বর জাগ্রত ব্যবসায়ী জনতার উদ্যোগে গাজীপুরে এক রিসোর্টে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীর সভাপতিত্বে মিলন মেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ম স আরেফিন সিদ্দিক গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় সভাপতি লায়ন গনি মিয়া বাবুল ও কবি আসাদ কাজল প্রমুখ।
মিলন মেলায় সাবেক উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক বলেন, ব্যবসায়ী, কবি-সাহিত্যিক ও সাংবাদিকসহ সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। ডিসেস্বর আমাদের বিজয়ের মাস ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। মিলন মেলায় ভারত থেকে ১০০ জন বরেণ্য কবি-সাহিত্যিক অংশ নেন। এ ছাড়া বাংলাদেশের ২৪০০ ব্যবসায়ী, ৪০০ কবি-সাহিত্যিক ও ১০০ সাংবাদিক এই মিলনমেলায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে দুই শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২