মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরের মহানগরে কড্ডা এলাকায় তুরাগ নদে গোসলে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- গাজীপুর মহানগরের কড্ডা খোয়ার পাড়া এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে শিশির আহমেদ (১৩) ও একই এলাকার আলী আকবরের ছেলে আবু বক্কর শাহীন। তারা স্থানীয় মোল্লা শফি উদ্দীন একাডেমির শিক্ষার্থী।
বাসন থানার উপপরিদর্শক মতিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান , মঙ্গলবার সকালে শিশির ও শাহীন তাদের বাড়ির দক্ষিণ পাশে তুরাগ নদে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে পুলিশ ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি করে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত সহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮