প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৮:৩৭ পি.এম
গাজীপুরে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন

মো.ইমরান হোসেন,
গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা এবছরও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত এইচএসসির সমমান আলিম পরীক্ষায় বরাবরের মতো দেশ সেরা হিসেবে সাফল্য অর্জন করেছে। পাশের হার ৯৯.০৬ শতাংশ এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছেন।এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ।
জানাযায়, ঐতিহ্যবাহী টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধীনে ২০২৫ সালে আলিম পরীক্ষায় ১২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হন। যার মধ্যে ১২৭২ জন পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২৬০ জন। উত্তীর্ণের হার ৯৯.০৬ শতাংশ। মাদ্রাসায় ৬৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছেন।
বিভাগভিত্তিক ফলাফলের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫১৭ জন পাস করেছেন। এর মধ্যে ৩৯০ জন পেয়েছেন জিপিএ-৫। সাধারণ বিভাগে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৭৪৩ জন। এরমধ্যে ২৭১ জন জিপিএ-৫ পেয়েছেন।
টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার
অধ্যক্ষ ড. হেফজুর রহমান জানান, শিক্ষার্থীদের কঠোর অনুশীলন, লেখাপড়া, শিক্ষকদের সঠিক পাঠদান এবং প্রতিষ্ঠানের নিয়ম-কানুন ও শৃঙ্খলা মেনে চলার কারণেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২