প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৩, ৬:৩৮ এ.এম
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর জেলা প্রসাশনের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট ও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ৭ সদস্য বিশিষ্ট মোট ১২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
বুধবার ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন -৩৫-। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা । এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক সহকারী লোকামোস্টার সজিব মিয়া গুরুতর আহত হন।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাটি দুর্বৃত্তদের নাশকতার কারণে ঘটেছে। তারপরও সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই কমিটির বিভাগীয় পরিবহন প্রকৌশলী, বিভাগীয় যাত্রী প্রকৌশলী বিভাগীয় চিকিৎসক রয়েছেন।
অপরদিকে গাজীপুর জেলা প্রসাশক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেষ্ট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বেলা ১১টা পর্যন্ত বন্ধ রয়েছে।
ইতিমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২