প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:১২ পি.এম
গাজীপুরে জেলা পুলিশের বার্ষিক পুলিশ প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব এ কে এম আওলাদ হোসেন গাজীপুর জেলা পুলিশের বার্ষিক পুলিশ প্যারেড ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন কর্মসূচী সম্পন্ন করেন। পরিদর্শনের শুরুতেই তাঁকে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
১৫ জানুয়ারি বুধবার সকালে পরিদর্শনকালে জেলা পুলিশের বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শক এবং রিজার্ভ অফিস বার্ষিক শেষে পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দাপ্তরিক ব্যবস্থাপনা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।সেইসাথে ডিআইজি মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন সম্পর্কে জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান -প্রশাসন ও অর্থ-
অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম -ক্রাইম & অপস্- অতিরিক্ত পুলিশ সুপার
মো. রবিউল ইসলাম -ডিএসবি-
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান- অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের- অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহা -সদর সার্কেল-
সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন খান- কালিয়াকৈর সার্কেল- গাজীপুরসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২