Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

গাজীপুরে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল

  • Reporter Name
  • আপডেট সময় : 06:38:22 pm, Sunday, 30 April 2023
  • 248 বার পড়া হয়েছে

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।

গাজীপুর সিটি করপোরেশন মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

৩০ এপ্রিল রোববার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের কার্যালয়ে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এসময় আলোচিত প্রার্থী জাহাঙ্গীর আলম সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। ঋণ খেলাপি হওয়ায় জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম প্রতিক্রিয়া জানান, আমার ব্যাংক ঋণ হালনাগাদ পরিশোধ করা আছে। হয়তো কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ তথ্য পৌঁছায়নি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম। অবশেষে গাজীপুর সিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলসহ সর্বত্র নানা হিসাব-নিকাশ ও জটিলতার আপাতত অবসান হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাময়িক বরখাস্থ মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং সেই সাথে তার মাকেও নির্বাচনে দাঁড় করাতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন । বিষয়াটি নিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে চলে নানা হিসাব নিকাশ ও জল্পনা কল্পনা । নির্বাচনে বিএনপির কোন প্রাথী না থাকায় বিশেষ করে সরকারি দল আওয়ামীলীগের মধ্যে মহানগর এলাকায় সর্বত্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।
ক্ষমা চেয়ে শৃংখলা মেনে চলার শর্তে দলে বহিস্কারাদেশ প্রত্যাহারের চার মাস যেতে না যেতেই ফের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গাজীপুর সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।

এদিকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মো. আজমত উল্যাহ খানের কর্মী সমর্থকরা জানান, ২৫ মে আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কার মেয়র প্রার্থীকে জয়ী করে গাজীপুর সিটির মেয়র হিসেবে উপহার দেব ।

গাজীপুরে মেয়র পদে দলীয় প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের নির্বাচনসংক্রান্ত কর্মকাণ্ড দেখভালের জন্য সম্পাদক মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এই কমিটির টিমলিডারের নেতৃত্বে ২৮ সদস্যের কেন্দ্রীয় বিশেষ কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। এই কমিটির সমন্বয়ক হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং উপদেষ্টা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন– দলের সভাপতিমণ্ডলীর চার সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক শামসুন নাহার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, অ্যাডভোকেট তারানা হালিম, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সাঈদ খোকন, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও নির্মল কুমার চ্যাটার্জি।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান। তফসিল অনুযায়ী আগামী ২৫ মে ২০২৩ তারিখে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে । মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ তারিখ ছিল ২৭ এপ্রিল । প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই -বাছাই হবে ৩০ এপ্রিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে । প্রার্থীদের প্রতীক বরাদ্ব দেয়া হবে ৯ মে । এবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ টি সাধারণ ও ১৯ টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৩৮১ জন । এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ৭২১ জন । মহিলা ভোটার সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৬৪২ জন এবং হিজড়া ভোটার ১৮ জন । গত ৫ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

গাজীপুরে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় : 06:38:22 pm, Sunday, 30 April 2023