প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৯:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৩, ৯:৫৩ এ.এম
গাজীপুরে ঘন কুয়াশায় আইল্যান্ডে ধাক্কা প্রাইভেটকারের ২ যাত্রী নিহত।।

মো. ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে ঘন কুয়াশায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডের সাথে ধাক্কায় গাড়িতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু তাহের -৪৫- ও ইব্রাহিম -৩৬-। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাভেটকার উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা খায়। এসময় প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের খবরে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ -ওসি- শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২