প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১২:১৭ পি.এম
গাজীপুরে আরও এক মামলা সহ তিন মামলায় আদালত থেকে তারেক রহমানকে অব্যাহতি।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে ১০ বছর আগে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিস্ফোরক আইনে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় করা তিনটি মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন। একই মামলায় গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজুসহ বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মী অব্যহতি পেয়েছেন। বৃহস্পতিবার -২৮ নভেম্বর- গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেহেনা আক্তার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে- বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক -এসআই- সৈয়দ আবুল হাসেম মামলাটি করেন। এজাহারে নাম না থাকলেও অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়। মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ ১০ বছর শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়- দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে তৎকালীন জয়দেবপুর থানার সাইনবোর্ডে কুলিয়ারচর গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এতে বাসটিতে আগুন ধরে যায়।
গাজীপুরে বিএনপি নেতা ও বিশিষ্ট আইনজীবী ড. সহিদউজ্জামান বলেন- এজাহারে তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক- জাহিদ আহসান রাসেল- মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের পরামর্শে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলার অভিযোগপত্রে তারেক রহমানকে জড়ানো হয়েছিল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২