প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৪, ৫:৪৬ এ.এম
গাজীপুরের ৩ জনের নাম নবগঠিত অর্ন্তভূক্ত হওয়ায় নেতা কর্মীদের অনন্দ মিছিল।।

মো. ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার ।।
গাজীপুরের ৫ টি আসনের মধ্যে ৩ জনের নাম নবগঠিত মন্ত্রীসভায় অর্ন্তভূক্ত হওয়ায় জেলার বিভিন্ন নির্বাচনী এলাকা ও উপজেলা আওয়ামীলীগের নেতা - কর্মী ও সমর্থকরা ব্যাপক উল্লাস ও আনন্দ মিছিল করেছে। মন্ত্রী পরিষদ কর্তৃক বুধবার রাতে নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেন। এ তালিকার মধ্যে রয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে গাজীপুর ১ আসনে আলহাজ অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক, প্রতিমন্ত্রী হিসেবে যথাক্রমে গাজীপুর ৩ আসনে রুমানা আলী টুসি ও গাজীপুর ৪ আসনে সিমিন হোসেন রিমি। কে কোন মন্ত্রনালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আজ বৃহস্পতিবার মন্ত্রীসভার শপথ গ্রহণের পর জানা যাবে।
গাজীপুর -১ আসন -কালিয়াকৈর ও গাজীপুর মহাগরীর ১৮ টি ওয়ার্ড- নবগঠিত মন্ত্রীসভায় অর্ন্তভূক্ত পূর্ণমন্ত্রী হিসেবে আলহাজ অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক ৪র্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৪ ও ২০১৮ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গাজীপুর -৩ আসন -শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক- রুমানা আলী টুসি আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে প্রথম বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ আসনে বিগত বারের সংসদ সদস্য ও মন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসি।
গাজীপুর-৪ আসন -কাপাসিয়া- সিমিন হোসেন রিমি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালে দুই মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি।
নবগঠিত মন্ত্রীসভায় গাজীপুরের ৩ জনের নাম অর্ন্তভূক্ত হওয়ায় কালিয়াকৈর, শ্রীপুর ও কাপাসিয়া উপজেলায় আওয়ামীলীগের নেতা কর্মী ও সমর্থকরা রাতের কনকনে শীত উপেক্ষা করে ব্যাপক উল্লাস ও আনন্দ মিছিল করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২