উৎপল রক্ষিত,
গাজীপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই। সোমবার রাত ৮টার দিকে ঢাকার বি আর বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সহকর্মী আইনজীবী, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযাদ্ধা মোঃ বেলায়েত হোসেন জানান, মরহুম আতাউর রহমান আকাশ ছিলেন একজন নিবেদিতপ্রাণ, পরোপকারী, সদালাপী ও অতিথিপরায়ণ মানুষ। আইন পেশায় তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতেন। তাঁর আন্তরিক ব্যবহার ও সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে সহকর্মী ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর নিজ বাড়ি কালিয়াকৈর উপজেলার নলুয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছেন।
পারিবারিক ভাবে জানা যায় মরহুমের প্রথম জানাজা হবে সকাল ১০ টায় গাজীপুর জেলা জজকোর্টের কোয়াটার মাঠে দ্বিতীয় জানাজা নলুয়া গ্রামে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি গাজীপুরের আইনজীবী সমাজ এবং নিজ এলাকার মানুষের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮