বিনোদন ডেস্ক,
ইসরাইলি আগ্রাসনের আগে ও পরের গাজার স্যাটেলাইট ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
ছবিগুলো প্রকাশ করে জোলি লিখেছেন, এখন গুগল আর্থে গাজার পরিস্থিতির ধ্বংসযজ্ঞ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দীর্ঘ পোস্টে তিনি বলেন, গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
জোলির দাবি, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছাতে এখনো নানা বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।
তিনি শীত আসার আগেই বেসামরিক মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয় ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮