প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ২:৩০ পি.এম
গাংনীতে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।।

স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
ছাত্র শিক্ষক কৃষক ভাই- ইঁদুর দমনে সহযোগিতা চাই- এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার -৬ নভেম্বর- বেলা ১১ টার দিকে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় এসময় গাংনী থানার এস আই জয়নালসহ বিভিন্ন ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
সভায় ইঁদুর নিধন অভিযান সম্পর্কিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২