নিউজ ডেস্ক,
রাজধানীর গুলশান এলাকায় গভীর রাতে পাঁচটি কুকুরছানা উদ্ধার করা হয়েছে, উদ্যোগ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ আসিফ তার ফেসবুক পোস্টে।
পোস্টে বলা হয়েছে, “শনিবার রাতে বাসায় ফেরার পথে কুকুরছানার অস্বাভাবিক শব্দ শুনে প্রতিমন্ত্রী আশপাশে খুঁজতে থাকেন। সড়কের পাশে ম্যানহোলের সুয়ারেজ লাইনে আটকা ছিল সদ্যজাত পাঁচটি কুকুরছানা। প্রথমে তিনি ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা নিজে উদ্ধারের চেষ্টা করেন, পরে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করেন।”
পরবর্তীতে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এসে দীর্ঘ সময়ের তৎপরতার পর কুকুরছানাগুলো উদ্ধার করে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮