
আবু হুরায়রা, গবি প্রতিনিধি
গণ বিশ্ববিদ্যালয় -গবি- এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং -ইইই- বিভাগের এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার -১৩মার্চ- বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ডে এই ইফতার মাহফিল ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা ও আশপাশের রাস্তায় থাকা অসহায়, শ্রমজীবী ও ক্ষুধার্ত পথচারীদের হাতে ইফতার প্যাকেট তুলে দেওয়া হয়।
আয়োজনে অংশ নিয়ে ইইই ডিপার্টমেন্টের এলামনাই মোঃ সজীব বলেন,"পথশিশুদের মুখে হাসি দেখতে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা চাই, আমাদের ছোট উদ্যোগগুলো সমাজের বৃহত্তর কল্যাণে অবদান রাখুক।
উক্ত,ইফতার মাহফিলের মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের শান্তি, শিক্ষার্থীদের সফলতা এবং জাতির মঙ্গল কামনা করা হয় এবং এই অনুষ্ঠান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলামনাই এসোসিয়েশনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সম্মানবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮