প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৪, ৪:১৯ এ.এম
খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা।।

শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ইতি মধ্যেই খেজুর গাছের বাকল তুলে চেঁছে ছুলে খেজুরের রস সংগ্রহের জন্য খেজুর গাছ উপযুক্ত করে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পরেছেন স্থানীয় গাছিরা।
প্রতি বছর শীতের আগাম বার্তা আসার সাথে সাথেই খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পরেন গাছিরা
তারই ধারাবাহিকতায় খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য খেজুর গাছ তৈরি করে রস সংগ্রহ করে বিক্রি বা পাটালি গুর তৈরির কাজে ব্যস্ত হয়ে পরেছেন গাছীরা।
এ জন্য ইতি মধ্যেই গাছ থেকে বাকল তুলা, নালি লাগানো, গাছে হাড়ি পাতা সহ আনুশঙ্গীক সব কাজ করে খেজুরের রস সংগ্রহ করছেন গাছিরা।
প্রতি বছর শীত মৌসুমে খেজুরের রসের পিঠা পুলি, পায়েশ ও বিভিন্ন প্রকার পিঠা খাওয়ার ধুম পরে যায়। এ ছারাও মুরি দিয়ে খেজুর রস খাওয়ার মজাটাই জেন আলাদা। তাছারা ফরিদপুর জেলার খেজুরের রসের সুনাম দীর্ঘদিন যাবৎ।
এব্যাপারে কথা হয় উপজেলার শৌলডুবী গ্রামের মিলন গাছির সাথে। তিনি বলেন এবছর ৪০ টির মত গাছ রেডি করে রস সংগ্রহ করছি। তিনি আরো বলেন এখন ভেজালের যুগে আর ফ্রেস খেজুরের গুর পাওয়া খুব দুরহ ব্যাপার। সবাই এখন চিনির মিশ্রনে গুড় তৈরি করেন। কারন প্রকৃত পক্ষে ফ্রেস এক কেজি খেজুর গুরের দাম পরবে কমপক্ষে ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা। অথচ ক্রেতারা ২০০ টাকার বেসি দিয়ে খেজুরের গুর কিনতে অনাগ্রহীর কারনে গুরের মধ্যে গাছিরা ভেজাল দিতে অনেকটা বাধ্য হচ্ছেন। তবে আমি কোন প্রকার ভ্যাজাল ছারাই ফ্রেস গুর তৈরী করি। কতটাকা দরে কেজি বিক্রি করেন জানতে চাইলে বলেন আমার নিকট প্রতি বছর ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে কিছু সৌখিন ব্যক্তিরা আমার কাছে আগাম খেজুরের গুরের অর্ডার দিয়ে থাকেন। তাদের জন্য প্রতি বছর আমি ফ্রেস গুর তৈরী করি এবং তাদের কাছে প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করেন বলে জানান তিনি।
অপর গাছি সুমন মিয়া বলেন, আমি এবার ২৫ টি খেজুর গাছ রস সংগ্রহের জন্য তৈরি করে রস সংগ্রহ করছি।
ভ্যাজাল গুর তৈরী সম্পর্কে তিনি জানান যদি চিনির দাম আরো বেসি হলে কেউ খেজুরের গুরের মধ্যে চিনি মিশাতে পারতোনা। গুরের পরিবর্তে আমি প্রতি বছর কাঁচা রস প্রতি লিটার ২০০ টাকায় বিক্রি করি। বর্তমানে খাটি খেজুর গুর কেনার লোকের অভাব,তাই কাঁচা রস বিক্রিতে ঝামেলা যেমন কম আবার ক্রেতাও বেসি। তাই এখন আর গুর তৈরীর ঝামেলায় যাননা বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২