
আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি যৌথ ব্যবস্থা গড়ে তুলতে চায় তেহরান। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে এ বিষয়ে মাসকাটের সঙ্গে অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বাঘেই বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ সাম্প্রতিক সংঘাতে নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
তার ভাষ্য, “এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ার অংশ।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত অপরাধের প্রমাণ সংগ্রহ, নথিভুক্তকরণ এবং আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে ইরান আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের উপায় ব্যবহার করবে।
এদিকে হরমুজ প্রণালির নিরাপত্তা প্রসঙ্গে বাঘেই জানান, ওমানের সঙ্গে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী ইরান। তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপের কারণে এ উদ্যোগ বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮