উৎপল রক্ষিত,
দেশের বিভিন্ন জলাভূমিতে শীতকালীন অতিথি পাখির সংখ্যা ক্রমেই কমে যাওয়ার প্রেক্ষাপটে গাজীপুরের কালিয়কৈরের রঘুনাথপুর “রাখের বিল” নামক মৎস্য খামারে আজ বুধবার ভোরের আলো উঁকি দিতেই দেখা মিলল জলাশয়ে বেশ কিছু দেশীয় ও অতিথি পাখির উপস্থিতি ।খাদ্যের সন্ধানে পানিতে নামা এসব সাদা বক ও অন্যান্য জলচর পাখির দল স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয়দের মতে, আগে শীত মৌসুমে এ এলাকায় নানা প্রজাতির অতিথি পাখি ভিড় করত। কিন্তু জলাভূমি ভরাট, পাখি নিধন,পরিবেশ দূষণ ও খাদ্যসংকটের কারণে সেই দৃশ্য এখন অনেকটাই বিরল। ফলে পাখিদের এই স্বল্প উপস্থিতিও এখন একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনি উদ্বেগেরও কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিবেশবিদরা বলছেন, প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হওয়ায় পাখিরা নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। এ পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে অতিথি পাখির আগমন আরও কমে যেতে পারে।
রাখের বিল মৎস্য খামারের পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও পরিবেশ সচেতন মহল দ্রুত জলাভূমি সংরক্ষণ,পানি দূষণ মুক্ত এবং পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে পাখিদের জন্য নিরাপদ আবাস ও খাদ্যের নিশ্চয়তা তৈরি করা যায়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮