প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩, ১০:৪৭ এ.এম
খাগড়াছড়িতে ৪ ইটভাটায় অভিযান ২ লক্ষ টাকা জরিমানা জ্বালানি কাঠ জব্দ।।

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে ২ -দুই- লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে ইটভাটায় মজুত রাখা জ্বালানি কাঠ জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ৪টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।
অভিযানকালে জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার উপস্থিত ছিলেন। জানা যায় ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে উপজেলার ৪টি অবৈধ ইটভাটার প্রতিটিকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন -নিয়ন্ত্রণ- আইন ২০১৩ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২