মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি,
খাগড়াছড়িতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজের তিনটি ১০ তলা একাডেমিক ভবন ও দুটি ছয়তলা ছাত্রাবাসের ফলক উন্মোচন করেছেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় তিনি এসব ভবনের ফলক উন্মোচন করেন।
এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রাবাস চালু হলে পার্বত্য অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাঁচটি ভবন নির্মাণে প্রকল্প ব্যয় প্রায় ২০০ কোটি টাকা।
এর আগে দুপুরে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে শহরের মুক্তমঞ্চের সামনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ওয়াদুদ ভূইয়া।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮